EIIN : 129469 School Code : 1207081301

সভাপতির বানী

আমাদের বিদ্যালয় শিক্ষার একটি আলোকবর্তিকা হিসাবে কাজ করে চলেছে এবং আমরা শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শিক্ষক, কর্মচারী, এবং অভিভাবকদের একটি শক্তিশালী দল হিসাবে কাজ করে যাচ্ছি, এবং আমাদের লক্ষ্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ তৈরি করা।

জনাব ডাঃ মোহাম্মদ ইমরুল হাসান

সভাপতি

আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়

প্রধান শিক্ষকের বানী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি( Information and Communication Technology-ICT) মানুষের জীবন ধারণ পদ্ধতিকে বদলে দিয়েছে। জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা । আইসিটি স্থান করে নিয়েছে প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ের সেই ছোট্ট শ্রেণীকক্ষেও-যেখানে ছোট ছোট সোনামনিরাও বই খাতার পাশাপাশি কম্পিউটারে শিখতে শুরু করেছে। জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং সকল ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের যোগ্য রূপকার হিসেবে গড়ে তুলে “ভিশন-২০৪১’ বাস্তবায়নের জন্য এই ওয়েবসাইট টি অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। মূলত শিক্ষক,শিক্ষার্থী এবং অভিভাবক এই তিন অনুসঙ্গের নিকট তথ্য ও উপাত্ত সহজে ও দ্রুততার সাথে পৌঁছানো এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষা সংশ্লিস্ট বিভিন্ন দপ্তর ও অন্যান্য সরকারী অফিসের সাথে যোগাযোগ রক্ষা করা এই ওয়েবসাইটের মূল লক্ষ্য।এই ওয়েবসাইট টি খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়ণ ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করনে একটি নতুন মাত্রা যুক্ত হবে, এই প্রত্যাশা করছি। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত দেশপ্রেমিক, উৎপাদনমুখী, অভিযোজনে সক্ষম সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।

মোঃ রজব আলী

প্রধান শিক্ষক

আদাঐর লোকনাথ উচ্চ বিদ্যালয়